মেনু

মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ

শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিতপ্রাণ একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক ও সমাজকল্যাণমূলক ইসলামিক সেবা সংস্থা

সরকার কর্তৃক নিবন্ধন নং এস-১৫১৫৩/২০২৬

আমরা কারা

  • শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিতপ্রাণ একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক ইসলামিক সেবা সংস্থা (NGO)।
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত — নিবন্ধন নং এস-১৫১৫৩/২০২৬।
  • দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানবতার সেবায় নিয়োজিত একটি শক্তিশালী মানবিক টিম গড়ে তোলার কাজ চলমান।
  • ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় এবং বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।

আমরা যা করি

  • সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য নিরসনে কাজ করা।
  • এতিম, অসহায়, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও বিধবা মা-বোনদের কল্যাণে দাঁড়ানো।
  • বহুমুখী শিক্ষা ব্যবস্থা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
  • জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো মানবিক সংকটে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা।
  • ইসলামিক স্থাপত্য নির্মাণ ও টেকসই অবকাঠামো উন্নয়ন।
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ নানা কার্যক্রম।

প্রতিষ্ঠাতা

২০১৯ সালে করোনাকালীন সময়ে শায়েখ আলাউদ্দিন মাহদী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নির্বাহী প্রধান হিসেবে এটি পরিচালনা করছেন।

মানবতার আদর্শ শিক্ষক, মানবতার মুক্তির অগ্রদূত, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মানবসম্পদ উন্নয়ন ও পরিচ্ছন্ন মানসিকতা গঠনে আমরা নিরন্তরভাবে নানা কর্মসূচি পালন করে আসছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে জীবন ও সমাজ গঠন করে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।

কৌশলগত স্তম্ভসমূহ

বাংলাদেশের মতো বিকাশমান অর্থনীতিতে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী সমাজ কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ একটি সরকার অনুমোদিত ও নিবন্ধিত, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও ইসলামী দর্শনভিত্তিক মানবকল্যাণমূলক সংস্থা হিসেবে দেশের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক রূপান্তরে ভূমিকা রেখে চলেছে।

এটি কেবল একটি গতানুগতিক সেবা সংস্থা নয় — এটি বস্তুগত সহায়তা ও নৈতিক-সাংস্কৃতিক রূপান্তরের এক সুষম সংমিশ্রণ। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, ভৌত অবকাঠামো, নৈতিক দাওয়াহ ও পরিবেশ রক্ষাকে একটি একীভূত কাঠামোর অধীনে এনে প্রতিষ্ঠানটি দেশের সার্বিক মানবকল্যাণে নিবেদিত। আত্মনির্ভরশীল ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে এই বহুমাত্রিক প্রয়াস বাংলাদেশের সামাজিক কল্যাণ খাতে একটি অনন্য প্রাতিষ্ঠানিক মডেল হিসেবে কাজ করছে।

01

শিক্ষা, গবেষণা ও আবিষ্কার

বহুমুখী শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন।

02

স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা

জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহায়তা ও মানবিক সংকটে পাশে দাঁড়ানো।

03

আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন

আত্মনির্ভরশীলতা ও টেকসই দারিদ্র্য বিমোচনে কর্মমুখী উদ্যোগ।

04

স্থাপত্য নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন

ইসলামিক স্থাপত্য নির্মাণ ও টেকসই অবকাঠামো উন্নয়ন।

05

দাওয়াহ ও সংস্কৃতি

নৈতিক দাওয়াহ, সামাজিক মূল্যবোধ ও সুস্থ সংস্কৃতির বিকাশ।

06

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা

বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি।

আমাদের নীতি ও আদর্শ

আদর্শ ও দাওয়াহ

  • পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা.)-এর কর্মনীতিই আমাদের মূল আদর্শ ও চালিকাশক্তি।
  • কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
  • ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
  • উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের নীতি মেনে চলা।
  • দাওয়াহ ও সকল কার্যক্রমে উগ্রতা ও কঠোরতা পরিহার করে উদারতা ও সহনশীলতার নীতি অবলম্বন করা।
  • সকল কার্যক্রম পরিচালনায় প্রজ্ঞা, বিচক্ষণতা ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।

স্বচ্ছতা ও জবাবদিহিতা

  • জনগণের প্রদত্ত দান, অর্থ ও সম্পদকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে গণ্য করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
  • সংগৃহীত তহবিল ও ব্যয়ের প্রতিটি হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
  • পরিচালনা পর্ষদ ও কর্মীদের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
  • প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা।
  • সর্বোচ্চ সততা ও নৈতিকতার মান বজায় রাখা; কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় না দেওয়া।

পেশাদারিত্ব ও নিরপেক্ষতা

  • সকল ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করা; শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে গুণগত মান বজায় রাখা।
  • রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং যেকোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে কাজ করা।
  • দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ করা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা।
  • সৎকাজে উৎসাহ প্রদান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সংহতকরণ।

সেবার অগ্রাধিকার

  • সৃষ্টিজীবের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে দেখা।
  • সেবা কার্যক্রমে দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগকবলিত মানুষকে অগ্রাধিকার দেওয়া।
  • দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা।
  • সাময়িক সহযোগিতার তুলনায় স্থায়ী দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের ভিশন

  • মানবিক সহায়তা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া
  • ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক সমাজ কাঠামো গড়ে তোলা
  • সকল নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা
  • বৈষম্যমুক্ত ও সহানুভূতিশীল বাংলাদেশ গঠনে পথপ্রদর্শক হওয়া
  • দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সেবার নেটওয়ার্ক গড়ে তোলা

আমাদের মিশন

  • দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা
  • শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা
  • দেশের প্রতিটি এলাকায় মানবতার সেবার নেটওয়ার্ক সম্প্রসারিত করা
  • প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করা
  • সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ

আমাদের বিশ্বাস

"মানবতার সেবা সর্বোত্তম ইবাদত, আর সেই বিশ্বাস থেকে আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হয় সততা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সাথে।"

আয়-ব্যয়ের নীতিমালা

প্রতিটি টাকা কোথা থেকে আসে এবং কোথায় ব্যয় হয় — তার স্পষ্ট নীতিমালা।

প্রতিষ্ঠানের সকল আয় হালাল ও স্বচ্ছ উৎস থেকে সংগৃহীত হয়।

  • দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বেচ্ছা অনুদান।
  • যাকাত, ফিতরা, কুরবানির চামড়া ও সাদাকাহ।
  • সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা।
  • দেশি-বিদেশি বৈধ ও নিবন্ধিত সহযোগী সংস্থার অনুদান।
সরকার অনুমোদিত

আমাদের সার্টিফিকেট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান।

রেজি. নং S-15153/2026

আমাদের পরিচিতি

মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও ইসলামী মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে নিবেদিত এই সংগঠনটি সমাজের দরিদ্র, অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মানবতার সেবায় নিয়োজিত একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা—যা মাধ্যমে সমাজে দারিদ্র্য বিমোচন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রদান, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখা।

আমরা বিশ্বাস করি—মানবতার সেবা সর্বোত্তম ইবাদত, আর সেই বিশ্বাস থেকে আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হয় সততা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সাথে।

উপদেষ্টা পরিষদ

প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ ও দিকনির্দেশনায় যাঁরা পরামর্শ দিয়ে থাকেন।

মুফতি রেজাউল করিম সাহেব (দা: বা:)

মুফতি রেজাউল করিম সাহেব (দা: বা:)

বিশিষ্ট উপদেষ্টা, এবং আন্তর্জাতিক এশিয়া ও ইউরোপ বিষয়ক সমন্বয়ক

মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে " মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ"-এর প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দ ও গভীর শ্রদ্ধার সঙ্গে ঘোষণা করছি যে, বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও অভিজ্ঞ মুরুব্বী মুফতি রেজাউল করিম দা. বা.-কে মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে—বিশেষ দায়িত্ব হিসেবে ইউরোপ ও এশিয়া মহাদেশের দেশসমূহে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক কার্যক্রমের সমন্বয় ও সম্প্রসারণে তিনি ভূমিকা রাখবেন। হযরত মুফতি রেজাউল করিম দা. বা. মিরপুর-৬, ঢাকার বাইতুর রহমান (PWD) জামে মসজিদের সম্মানিত মুহতারাম খতীব। একইসঙ্গে তিনি ঢাকা কেন্দ্রিক বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, শিক্ষা সচিব এবং অসংখ্য মাদ্রাসার সম্মানিত মুরুব্বী হিসেবে দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, জ্ঞানচর্চা ও সমাজকল্যাণে এবং মানবাধিকার এ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি দীর্ঘদিন থেকে রোহিঙ্গাদের সহযোগিতায় ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে এসেছেন। এবং তিনি এ বিষয়ে দীর্ঘ অভিজ্ঞ ব্যক্তিত্ব! হযরতের ইলমি প্রজ্ঞা, সুদীর্ঘ অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে ধারণা এবং বহু দেশ ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের অন্যতম ভিত্তি। আমরা প্রত্যাশা করি, তাঁর দূরদর্শী পরামর্শ, প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা, সাহসী নেতৃত্ব ও আন্তর্জাতিক অভিজ্ঞতা মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের প্রত্যয়— মানবতার সেবাকে সীমান্তের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ, একটি সুসংগঠিত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক প্রতিষ্ঠান হিসেবে মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ দেশ-বিদেশের মানুষের আস্থা অর্জন করে মানবতার কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে। 🤲 আল্লাহ তায়ালা হযরতের এই দায়িত্বকে কবুল করুন, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতায় বরকত দান করুন এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কবুল করুন। আমিন। মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবায় | বিশ্বমানবতার কল্যাণে | একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে..

কার্যনির্বাহী পরিষদ

প্রতিদিনের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে নিয়োজিত সদস্যবৃন্দ।

মো: আলাউদ্দীন মাহদী

মো: আলাউদ্দীন মাহদী

চেয়ারম্যান & সি.ই.ও

২০১৯ সালে করোনাকালীন সময়ে শায়েখ আলাউদ্দীন মাহদী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নির্বাহী প্রধান হিসেবে এটি পরিচালনা করছেন।

মো: শহিদুল ইসলাম

মো: শহিদুল ইসলাম

ভাইস চেয়ারম্যান
মো: আফজাল হুসাইন

মো: আফজাল হুসাইন

মহাসচিব
আশিকুল ইসলাম (রাফুল)

আশিকুল ইসলাম (রাফুল)

প্রকল্প ডিরেক্টর

তিনি উক্ত ফাউন্ডেশন এর প্রকল্প সংক্রান্ত সকল কার্যক্রম মনিটরিং ও পরিচালনা করেন সমগ্র বাংলাদেশ ব্যাপী...

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।

দান করুন
Chat with us on WhatsApp!